০১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে দাঈ আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বের বাড়িতে রাতের আধাঁরে হামলা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৬৯ বার পঠিত হয়েছে

মাও: রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম: নারী সদস্যদের পর্দা লঙ্ঘন, প্রবীণ মা অসুস্থ; ভুক্তভোগীর অভিযোগ।

কুড়িগ্রামে নাগেশ্বরী পৌরসভা হাসেম বাজারের ফেরদাউস হাসান কুড়িগ্রামী নামে এক ধর্মীয় ব্যক্তিত্বের বাড়িতে গত রাত মঙ্গলবার গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়ির নারী সদস্যদের পর্দা লঙ্ঘন করা হয় এবং পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
ভুক্তভোগী ফেরদাউস হাসান তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কিছু অজ্ঞাতপরিচয় যুবক ও পুলিশ পরিচয়ে একদল লোক তার বাড়ি ঘিরে ফেলে। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষ তছনছ করে।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তার পরিবারের সদস্যদের কাছ থেকে নানা তথ্য নেওয়ার চেষ্টা চালায়। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে তার ছোট মেয়ে, স্ত্রী ও বৃদ্ধা মা। তার মায়ের বয়স প্রায় ৮০ বছর। ভয়ের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

ফেরদাউস হাসান বলেন, “আজ আমাদের পরিবারের নারীদের পর্দা লঙ্ঘন করা হয়েছে।

আমাদের হত্যার চেষ্টা ও অনেক কষ্ট দেওয়া হয়েছে। পৃথিবীতে এতটা কষ্টের আর কোনো মুহূর্ত হতে পারে না, যখন মুক্তাদানের মতো করে নারীদের পর্দা ভঙ্গ করা হয়। আল্লাহ, আপনি বিচার করুন।”

তিনি আরও দাবি করেন, বিভিন্ন জায়গায় ফোন দিলেও কল কেটে দেওয়া হয়। লাইট জ্বালালেও সেটিও কেটে দেওয়া হয়। তার ভাষ্য, হামলাকারীরা সুপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে দাঈ আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বের বাড়িতে রাতের আধাঁরে হামলা

Update Time : ০১:৩৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫