০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের রাজারহাটে সার বিক্রেতার ২০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪১ বার পঠিত হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং ০৭:০০ পিএম.

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের চওড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী এবং অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন রাজারহাট থানা পুলিশের সদস্যরা।

মোবাইল কোর্টে শাওন ট্রেডার্সের মালিক মোঃ ইউসুফ আলীকে কৃষকদের কাছে সার বিক্রি না করা এবং অতিরিক্ত দামে সার বিক্রির অপরাধে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজারহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের উদ্দেশে জানানো হয়—সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনবেন না। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম দাবি করে বা সার বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তবে সরাসরি উপজেলা প্রশাসন বা উপজেলা কৃষি অফিসারে অভিযোগ করার আহ্বান জানানো হয়।

স্থানীয় কৃষকরা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, “এখন আমরা ন্যায্যমূল্যে সার পাবো, এতে আমাদের উৎপাদন খরচ কিছুটা হলেও কমবে।” কেউ কেউ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে আরও ঘন ঘন এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।

রাজারহাট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আরও জানান, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের রাজারহাটে সার বিক্রেতার ২০ হাজার টাকা জরিমানা

Update Time : ১০:৫৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫