০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নির্বাচিত

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৫১ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সভাপতি পদসহ ১৯ টি পদের ১৮ টিতে নিরুঙ্কষ জয় লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থিত প্রার্থীগণ।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর)জেলা আইনজীবী সমিতি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সোলায়মান আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ যে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ সাতটি সম্পাদকীয় পদ এবং কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় জয়লাভ করেন। এতে মোট ১৭জন প্রার্থী জয়লাভ করেন। ফলে ১৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকি ১৮ টি পদ ই বিএনপি সমর্থিত প্যানেলের।

ভোটের ঘোষিত ফলাফলে দেখা গেছে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট। তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ ইয়াছিন আলী সরকার পেয়েছেন ১০৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সরদার মোঃ তাজুল ইসলাম পেয়েছেন ১২১ ভোট। আর তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কাশেম পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচনে মোট ভোটার ২৪৯। এর মধ্যে ২৪১ টি ভোট কাস্ট হয়েছে। বাতিল হয়েছে ৬টি ভোট। দুটি ব্যালটে সাধারণ সম্পাদক পদে ভোট প্রদান করা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ সোলায়মান আলী বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগস্ট কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়। আজ (বৃহস্পতিবার) শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নির্বাচিত

Update Time : ০১:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫