০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগী বাজারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত হয়েছে।

ডুগডুগী হাট কমিটির আয়োজনে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চলে এ ঝাপান খেলা। ঢোল আর গানের তালে তালে সাপুড়েরা নাচছেন সঙ্গে সাপও দেখাচ্ছে নানান অঙ্গভঙ্গি।

কেউবা গলায় সাপ জড়িয়ে দেখাচ্ছে নানা শারীরিক কসরত। উপস্থিত নারী-পুরুষ, শিশুসহ বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন এ খেলা।

চুুয়াডাঙ্গা জেলার রঘুনাথপুর থেকে ঝাপান খেলা দেখতে আসা আমিনুলল ইসলাম জানান, এই খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। সাপ ভয়ংকর একটি প্রাণী।

সেই সাপ সাপুড়ের কথায় হেলছে-দুলছে, ঘাড়ের উপর নাচছে, গলায় পেছিয়ে ধরে আছে, হাতে ছোবল দিচ্ছে কত কী। দেখলে অবাক লাগে।

হাট কমিটির সাধারণ সম্পাদক মদন কুমার ঘোষ জানান, যে সাপুড়ে সর্দার দ্বীনেশ কুমার দেবনাথ এর ইশারা ইঙ্গিত সাপকে ঠিক বুঝিয়ে দেয় শুধু মানুষকে আনন্দ দেয়ার জন্যই এ খেলা নয় বরং মর্যাদার লড়াইও বটে।

সাপের এই ঝাঁপান খেলা দেখতে কয়েক উপজেলা থেকে মানুষ আসে, এটাই আমাদের বড় প্রাপ্তি।

হাট কমিটির সভাপতি মোঃ রিপন শাহ জানান, দামুড়হুদা উপজেল সদরের ডুগডুগী ,তারিনীপুর, লোকনাথপুর, বাস্তপুর, রঘুনাথপুর, কাদিপুর, হাউলী, দুধপাতিলা, জয়রামপুর সহ বিভিন্ন এলাকা থেকে এসেছে অসংখ্য মানুষ।

দুই দলে ১০-১২ জন সাপুড়ে খেলায় অংশ নেয়। এতে করে ঝাঁপান খেলা সুন্দর সাবলীল ভাবে সম্পন্ন হয়।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

দামুড়হুদায় ঐতিহ্যবাহী সাপের ঝাঁপান খেলা অনুষ্ঠিত

Update Time : ০১:১৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫