০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার নিখিল চৌধুরী

  • Reporter Name
  • Update Time : ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৩ বার পঠিত হয়েছে

হাফেজ মোঃ আরিফুল ইসলাম, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা এবং পরবর্তীতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানাধীন কামাত আঙ্গারীয়া এলাকা থেকে মোঃ নিয়ামুল আরিফ ওরফে নিখিল চৌধুরী (৪৪), পিতা-মৃত সামছুল হক চৌধুরী, সাং- কামাত আঙ্গারীয়া, ভূরুঙ্গামারী, কুড়িগ্রামকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত নিয়ামুল আরিফ ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়ে নিয়ামুল আরিফ এলাকায় মাদক চোরাচালান, চাঁদাবাজি এবং নানান অপকর্মে জড়িত ছিল।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গ্রেফতার নিখিল চৌধুরী

Update Time : ০২:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫