০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রক্তাক্ত ও অর্ধগলিত বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৬ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের একটি বাসা থেকে বৃদ্ধার রক্তাক্ত অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং দুপুরে চুুয়াডাঙ্গা হকপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত গুলশান আরা চমন (৫৬) চুুয়াডাঙ্গা হকপাড়ার মৃত মহিউদ্দীন জোয়ার্দ্দারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুুয়াডাঙ্গা হকপাড়ার একটি ভাড়া বাড়িতে একাই বসবাস করতেন গুলশান আরা। গত দুইদিন থেকে তার সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে যায় প্রতিবেশীরা।

ওই বৃদ্ধার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ সদস্যরা তার ঘরের দরজা ভেঙে রক্তাক্ত অবস্থায় অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, মৃত্যুর কারণ নিশ্চিতে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় রক্তাক্ত ও অর্ধগলিত বৃদ্ধার মরদেহ উদ্ধার

Update Time : ০৬:৪৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫