১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি কক্ষ ও ১১টি দোকান পুড়ে ছাই

  • Reporter Name
  • Update Time : ১২:০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৮ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ডাইনকিনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে মুফতি এমদাদুল হকের ওলামা মার্কেটের ১১টি টিনশেড দোকানঘর ও একটি বাসা বাড়ির ৪টি কক্ষ আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কেটের মালিক মুফতি এমদাদুল হক জানান, তার মার্কেটের ১১টি দোকানঘর ও একটি বাড়ির ৪টি কক্ষ পুড়ে ছাই। এতে প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৪টি কক্ষ ও ১১টি দোকান পুড়ে ছাই

Update Time : ১২:০৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫