০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৬০ বার পঠিত হয়েছে

শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলায় সাপের কামড়ে জামাল মিয়া (৭০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবারচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জামাল মিয়া শুক্রবার বিকেলে পাশের চারনং চর এলাকায় একটি বিষাক্ত সাপ ধরেন। এ সময় অসাবধানতার কারনে সাপটি তার হাতের আঙুলে দংশন করে। বিষয়টি তিনি প্রথমে গুরুত্ব দেননি। কিন্তু প্রায় দেড় ঘণ্টা পর থেকে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং দ্রুত অসুস্থ হতে থাকে। এসময় পরিবারের লোকজন তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে এন্টিভেনম প্রয়োগ করা হয়। তখন তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে নকলা উপজেলায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া বলেন, ‘এন্টিভেনম প্রয়োগ করার পরেও ওঝা জামালের মৃত্যু বেদনা দায়ক। তার চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোন প্রকার অবহেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শেরপুরে সাপের কামড়ে ওঝার মৃত্যু

Update Time : ০৯:৪০:২৩ পূর্বাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫