০১:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রেইনি রিক্রুট টিআরসি পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০১:২০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪১ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জুন- ২০২৫ নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ রংপুর জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ০৯ সেপ্টেম্বর বিকেলে রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে Physical Endurance Test এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা সংক্রান্তে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন, রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার আবু সাইম। ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, সম্মানিত আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ দেয়া হচ্ছে।

যে সকল প্রার্থী শারীরিকভাবে যোগ্য এবং অন্যান্য সকল ইভেন্ট ও পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তারা এই পদে নিয়োগ পাবেন।

নিয়োগ কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১০ সেপ্টেম্বর নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেন।

এ সময় তিনি টিআরসি পদে প্রার্থীগণের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য এবং কোন প্রতারক বা দালাল চক্র সংক্রান্তে কোন তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়াটার্স থেকে আগত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, রংপুর রেঞ্জ অফিস থেকে একজন অতিরিক্ত পুলিশ সুপার। এছাড়াও রংপুর রেঞ্জের অপর জেলা হতে আগত অতিরিক্ত একজন পুলিশ সুপারসহ রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

রংপুরে ট্রেইনি রিক্রুট টিআরসি পদে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Update Time : ০১:২০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫