০১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন।

  • Reporter Name
  • Update Time : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৬০ বার পঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান কাজল, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মামলায় আনোয়ার হোসেন রুবেল (৩৩) নামে অভিযুক্ত আসামি দোষী সাব‌্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন।

এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
ট্রাইব‌্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার এবং আদালতের বেঞ্চ সহকারী এরশাদ আলী এ তথ‌্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রুবেল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মনিরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, আসামি রুবেল অষ্টম শ্রেণি পড়ুয়া স্থানীয় এক কিশোরী শিক্ষার্থীকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন।

বিষয়টি ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা রুবেলের পরিবারকে জানালে রুবেল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর  ২০১২ সালের ১৪ মার্চ আসামি রুবেল ওই শিশু শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করেন।

এ ঘটনায় শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে নাগেশ্বরী ধানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছর বিচারকার্য চালানোর পর মঙ্গলবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন।

বেঞ্চ সহকারী মোঃ এরশাদ আলী বলেন, আসামি রুবেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণাকালে ট্রাইব‌্যুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে এক কিশোরী শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন।

Update Time : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫