০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, মামলা দায়েরের দাবি

  • Reporter Name
  • Update Time : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৬৮ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং পরে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে কালিয়াকৈর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আকাশের বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী ইতোমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী নারী কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত সাজ্জাদ হোসেন আকাশ একই উপজেলার কবিরপুর এলাকার মো. আনিছ মিয়ার ছেলে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্ক বজায় রেখে আকাশ ভুক্তভোগী নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

অভিযোগ অনুযায়ী, ১৫ জুলাই ২০২৪ বিকেল ৫:৩০ থেকে রাত ৮টা পর্যন্ত আকাশ সোহাগ পল্লী রিসোর্টে একটি রুম ভাড়া নিয়ে ভুক্তভোগী নারীর ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভুক্তভোগী জানান, আকাশ বর্তমানে কালিয়াকৈর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থাকায় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছেন। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে বিয়ে করবেন না এবং বিষয়টি প্রকাশ করলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও পরিবারের ক্ষতি করবেন। ভুক্তভোগী বলেন,

> “বিবাদীর প্রতারণা, জোরপূর্বক শারীরিক শোষণ ও হুমকির কারণে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। যে কোনো সময় আমার ও আমার পরিবারের ক্ষতি হতে পারে।”

অভিযুক্ত সাজ্জাদ হোসেন আকাশ অভিযোগ প্রসঙ্গে বলেন, “এই বিষয়ে আমি কিছু জানি না। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

কালিয়াকৈর থানার ওসি মো. জাফর আলী খান জানান, “অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে কলেজ ছাত্রদল নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, মামলা দায়েরের দাবি

Update Time : ০৬:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫