০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:০৪ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
  • ১০০২০ বার পঠিত হয়েছে

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

গুরুতর আহত একজনকে রংপুরে পাঠানো হয়েছে

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ও দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রঞ্জন বর্মন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

শনিবার রাতে গড়েয়ার পূর্ব পাশে বীরগঞ্জের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গড়েয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা জেলা শহরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রঞ্জন বর্মন ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষে অটোরিকশা ও মোটরসাইকেলে থাকা আরও পাঁচজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, মোটরসাইকেলটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

ঠাকুরগাঁওয়ে অটো-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫

Update Time : ০৭:২৫:০৪ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬