০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১০০১৬ বার পঠিত হয়েছে

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছান ওরফে হোছনকে (৪০) গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জাদিমুড়া ক্যাম্প।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে জাদিমুড়া বাজারসংলগ্ন ফারুকের বিকাশ দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

১৬ এপিবিএনের জাদিমুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সৈয়দ হাছানকে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে নেওয়া হয়।

গ্রেপ্তার সৈয়দ হাছান জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ২৬ জুলাই ২০২৬ তারিখের সাজা পরোয়ানা নং-৪০/২৬ জারি হয়। মামলার জিআর নম্বর ৬০৯/১৩ (টেকনাফ) এবং বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনের ১৪ ধারায় তাকে তিন বছরের সাজা দেওয়া হয়েছে বলে এপিবিএন সূত্র জানিয়েছে।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাকে টেকনাফ থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

টেকনাফে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

Update Time : ০২:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬