০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩ মাস পর ভারতীয় জেল থেকে মুক্ত ৩ বাংলাদেশি, কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১০০৬১ বার পঠিত হয়েছে

এম এম রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী উপজেলা প্রতিনিধিঃ

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ৩৩ মাস ভারতীয় কারাগারে বন্দি থাকার পর দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনুষ্ঠানিকভাবে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

ফেরত আসা ব্যক্তিরা হলেন— কুড়িগ্রাম জেলার কচাকাটা এলাকার বাসিন্দা আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার শারমিন আক্তার।

পুলিশ ও সীমান্ত সূত্র জানায়, কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এরপর ভারতীয় আদালতে সাজা শেষে ৩৩ মাস কারাভোগ করে মুক্তি পান তারা। হস্তান্তরের পর সোনাহাট বিজিবি ক্যাম্পের মাধ্যমে তাদের ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ফেরত আসা তিনজনের স্বজনদের সাথে ইতোমধ্যেই যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

হারানোর বেদনা থেকে ঘুরে দাঁড়ানোর শিক্ষা-আইনজীবী হাবিবুল হক

৩৩ মাস পর ভারতীয় জেল থেকে মুক্ত ৩ বাংলাদেশি, কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর

Update Time : ১১:২৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬