১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গাজীপুরের কালিয়াকৈরে একটি বদ্ধ ঘর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

  • Reporter Name
  • Update Time : ০৮:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬
  • ১০০২২ বার পঠিত হয়েছে

মরদেহ উদ্ধারের খবর। ছবি: দৈনিক সরেজমিন।

শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টান কালিয়াকৈর নদীর পাড় এলাকা থেকে হায়াত আলী (৬০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হায়াত আলী মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার কেল্লা গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে কালিয়াকৈর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, প্রায় ৫ থেকে ৬ দিন আগে ওই বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। দীর্ঘ সময় পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে যায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

তবে হায়াত আলীর কীভাবে মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) তাইফুল রহমান বলেন, নদীর পাড় থেকে অর্ধগলিত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

গাজীপুরের কালিয়াকৈরে একটি বদ্ধ ঘর থেকে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ; মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়

Update Time : ০৮:০৭:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ আগস্ট ২০২৬