১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ১০০২৯ বার পঠিত হয়েছে

মোঃ কাওছার হোসেন
বরিশাল জেলা প্রতিনিধি
বরিশাল জেলার গৌরনদীতে মোঃ আল আমিন হাওলাদার (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ডুমুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় মোঃ আল আমিন কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে গৌরনদী মডেল থানায় খবর দেন। পরে গৌরনদী থানার এএসআই মোঃ আমির হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এরপর মরদেহ গৌরনদী থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত মোঃ আল আমিন হাওলাদার ওই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে। তাঁর মা মনজিলা বেগম জানান, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে। তদন্তে কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেলে দায়ীদের আইনের আওতায় আনা হবে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

বরিশালের গৌরনদীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Update Time : ০৬:২৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ আগস্ট ২০২৬