ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নতুন কমিটি ঘোষণা করেন।
নবগঠিত প্রচার ও মিডিয়া উপকমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন কে এম শরীয়াতুল্লাহ। ইউটিউব ও নিউ মিডিয়া সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস হাসান। টক শো ও পডকাস্ট সমন্বয়ক মাওলানা মাসউদুর রহমান এবং স্যোশাল মিডিয়া সমন্বয়ক হাসিব আর রহমান।
এছাড়া ফ্যাক্ট চেকিং ও ওয়েবসাইট সমন্বয়ক হিসেবে মু. সাইফুল ইসলাম, আরবী বিভাগ সমন্বয়ক এরশাদুর রহমান, ইংরেজি বিভাগ সমন্বয়ক ড. আবু হুরায়রা, কন্টেন্ট ক্রিয়েশন সমন্বয়ক মাহবুব নাহিয়ান, পাবলিক রিলেশন সমন্বয়ক আহমেদ সাব্বির, প্রিন্ট ও ওয়েব মিডিয়া সমন্বয়ক শফিকুল ইসলাম এবং ইলেক্ট্রনিক্স মিডিয়া সমন্বয়ক হিসেবে নাজিম উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
দলটির প্রচার ও গণমাধ্যম কার্যক্রমকে আরও সংগঠিত ও কার্যকর করার লক্ষ্যেই এই উপকমিটি পুনর্গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





















