১২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে ১১ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

কুড়িগ্রামের উলিপুরে একটি আবাসিক মাদরাসায় ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুল্লাহ (২৫) নামে ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।

আটক হাবিবুল্লাহ উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলাপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি দলদলিয়া ইউনিয়নের একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ওই মাদরাসার আবাসিক শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষ করে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ঘুমিয়ে পড়ে সে।

পরিবারের দাবি, রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন। পরে বিষয়টি কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভোরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি জানায়। পরে পরিবারের লোকজন তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এ ঘটনায় শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করলে পুলিশ মাদরাসা থেকে শিক্ষক হাবিবুল্লাহকে আটক করে।

এদিকে শিক্ষক আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন মাদরাসার সামনে জড়ো হন। এ সময় উত্তেজিত লোকজন পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত শিক্ষককে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

উলিপুরে ১১ বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক পুলিশ হেফাজতে

Update Time : ১০:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ আগস্ট ২০২৬