০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান, এনএসইউতে সেমিনার

  • Reporter Name
  • Update Time : ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, রোববার, ২ আগস্ট ২০২৬
  • ৩০১৫ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) “মাদকের বিরুদ্ধে তরুণ সমাজ” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এবং কাউন্সিলিং অ্যান্ড ওয়েলবিং সেন্টারের (সিডব্লিউসি) যৌথ উদ্যোগে ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে শিক্ষার্থী, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তির নয়, পরিবার ও সমাজের জন্যও বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় তরুণদের সচেতনতা, নৈতিক শিক্ষা এবং পারিবারিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্বাগত বক্তব্যে এনএসইউর অধ্যাপক ড. আব্দুল খালেক শিক্ষার্থীদের মাদকমুক্ত জীবন গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিং অ্যান্ড ওয়েলবিং সেন্টারের সহকারী পরিচালক মো. সাখাওয়াত হোসেন মাদকাসক্ত ব্যক্তিদের জন্য প্রমাণভিত্তিক চিকিৎসা ও মানসিক সহায়তার গুরুত্ব তুলে ধরেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ গোলাম আজম। তিনি বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে মাদক পাচারের ঝুঁকির মুখে রয়েছে। তিনি মাদক প্রতিরোধে অধিদপ্তরের চলমান কার্যক্রমও তুলে ধরেন।

অতিথি বক্তা হিসেবে ‘টিচ ফর বাংলাদেশ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিয়া ইসলাম মজুমদার তরুণদের বিবেকবান সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, মাদকের কারণে কী হারাচ্ছি এবং কী পাচ্ছি—সেটি উপলব্ধি করতে হবে। তিনি দেশের মাদক সমস্যা মোকাবিলায় তরুণদের ভূমিকার ওপর আস্থা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সহমর্মিতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য বেনজীর আহমেদ বলেন, অতীতের তুলনায় বর্তমানে মাদক একটি জটিল সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান বলেন, বাংলাদেশের তরুণরা যেমন বিভিন্ন ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছে, তেমনি মাদকের বিরুদ্ধেও তারা শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সক্ষম। তিনি তরুণদের নীতি-নৈতিকতা অনুসরণ এবং মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।

সমাপনী বক্তব্যে এনএসইউর উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী বলেন, শৈশবের মানসিক আঘাত ভবিষ্যতে মানসিক স্বাস্থ্য সমস্যা ও আসক্তির কারণ হতে পারে। তাই প্রতিরোধমূলক উদ্যোগের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও জোরদার করতে হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসার ইউ. আহমেদ বলেন, মাদকাসক্তি থেকে ফিরে আসতে পারিবারিক সহযোগিতা, ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা অপরিহার্য। তিনি জাতীয় শিক্ষাক্রমে মাদকবিষয়ক সচেতনতামূলক শিক্ষা অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

রংপুরে শিক্ষার্থীদের মাঝে সমতা কনজুমার্স কো-অপারেটিভের বৃক্ষের চারা বিতরণ

মাদকের বিরুদ্ধে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান, এনএসইউতে সেমিনার

Update Time : ১০:২৭:৪৫ পূর্বাহ্ন, রোববার, ২ আগস্ট ২০২৬