মোঃ শাহজাহান বাশার ,প্রকাশক ও সিনিয়র স্টাফ রিপোর্টার-দৈনিক সরে জমিন
প্রকাশক
মোঃ শাহজাহান বাশার
প্রকাশক ও সিনিয়র স্টাফ রিপোর্টার
দৈনিক সরেজমিন
মোঃ শাহজাহান বাশার একজন অভিজ্ঞ সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি মাঠপর্যায়ের সত্যনিষ্ট অনুসন্ধানী প্রতিবেদন, বিশেষায়িত ফিচার এবং মানবকল্যাণমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে পেশাদারিত্বের স্বাক্ষর রেখে চলেছেন।
বর্তমানে তিনি দৈনিক সরে জমিন পত্রিকার প্রকাশক এবং একাধারে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বশীল মনোভাব, নৈতিকতা, তথ্যনির্ভর সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণে দক্ষতার জন্য তিনি সহকর্মী ও পাঠকমহলে সুপরিচিত।
সাংবাদিকতার পাশাপাশি তিনি সংবাদ সম্পাদনা, নিউজ ব্যবস্থাপনা, অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা এবং মিডিয়া সমন্বয় কার্যক্রমে দক্ষতা প্রদর্শন করে আসছেন। সমাজ, প্রশাসন, আইনশৃঙ্খলা, শিক্ষা, মানবাধিকার ও উন্নয়নবিষয়ক রিপোর্টিং তাঁর বিশেষ দক্ষতার ক্ষেত্র।
সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা—এটাই তাঁর কাজের মূল প্রতিশ্রুতি।