০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ১০০০৫ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১০/০৮/২০২৬ ইং সোমবার

জীবননগর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।

আজ সোমবার ১০ ই আগষ্ট সকাল ১০:০০ টার সময় জীবনগর হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা, চিকিৎসার মান, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের বিভিন্ন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রোগীরা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা পাচ্ছেন কি না, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন মাননীয় সংসদ সদস্য।

সভা শেষে তিনি হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করেন এবং রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান ও রান্নার পরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রোগীদের থাকার ব্যবস্থা ও চিকিৎসাসেবার বিভিন্ন দিক সরেজমিনে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল, জবাবদিহিমূলক ও রোগীবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।মানুষের স্বাস্থ্য ও কল্যাণই হোক উন্নয়নের অন্যতম প্রধান অঙ্গীকার।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

Update Time : ০৫:৫৭:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬