০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ১০০০৫ বার পঠিত হয়েছে

মোঃ মিনারুল ইসলাম
চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
১০/০৮/২০২৬ ইং সোমবার

চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাদকবিরোধী গণসচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেছেন, প্রতিটি সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। কারও শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়লে সে আর সরকারি চাকরি পাবে না।

সোমবার (১০ই আগস্ট ) সকাল ১০:০০ টার সময় জীবনগর উপজেলার উথলী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সীমান্তবর্তী জীবননগর ও দামুড়হুদা দিয়ে মাদক পাচার হচ্ছে। এতে শুধু মাদক বিক্রেতা বা বাহক নয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে নজর রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক থেকে দূরে রেখে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানিসহ প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

জীবননগর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমপি রুহুল আমিনের উদ্যোগ।

সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলে চাকরি নয়—জেলা প্রশাসক।

Update Time : ০৫:৫৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ আগস্ট ২০২৬