১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

  • Reporter Name
  • Update Time : ০৯:০৭:১২ পূর্বাহ্ন, রোববার, ১৬ আগস্ট ২০২৬
  • ১০০৩০ বার পঠিত হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনায় তিনজন আহত হন।

নিহতদের মধ্যে হানিফ (৩০) নামে একজন গরুর ব্যবসায়ী এবং আলমগীর নামে ট্রাকের চালক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও তিনটি গরুকে পরে জবাই করে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sayeduzzaman Shad

Popular Post

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট্টগ্রাম রেলপথ গেটম্যান নেই, নিরাপত্তা ব্যবস্থা অকার্যকর—আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনার আশঙ্কা

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

Update Time : ০৯:০৭:১২ পূর্বাহ্ন, রোববার, ১৬ আগস্ট ২০২৬