বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পঞ্চগড়ে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ জানুয়ারী ) বাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে পঞ্চগড় জেলা ছাত্রদলের উদ্যোগে এই দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন,পঞ্চগড় জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন।
এ সময় পঞ্চগড় জেলা ছাত্রদলের সভাপতি তারিকুজ্জামান তারেক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ,কলেজ শাখা, পৌর ছাত্রদলে অসংখ্য নেতাকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।