০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৪৩ বার পঠিত হয়েছে

মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. নুরল হক-এঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়নের দধিয়ারচর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। মঙ্গলবার পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন এবং মরহুমের বিদেহী অত্মার প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে ওই মাঠেই মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন, পুলিশ বিভাগের সদস্য, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন পেশাশ্রেণীর মুসলিম জনগন উপস্থিত ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. নুরল হক-এঁর লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০১৩, গেজেট তালিকা নম্বর ১০৭৫ ও কল্যাণ ট্রাস্ট তালিকা নম্বর ১৫৮১৬। তিনি সোমবার বার্ধক্য জনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

নকলায় বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Update Time : ১১:৪৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫