মো.রিয়াজুল সোহাগ, নোয়াখালী প্রতিনিধি ফেনীর মোটবীর মধ্যম লক্ষীপুর গ্রাম সংলগ্ন স্থানে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে মনসুর আহম্মদ বাহারকে। এ ধরনের নির্মম ও নিষ্ঠুর হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা দ্বিতীয় দফায় বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের পৌরণ বিবি উত্তর বাজার ঘাটলা উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকাবাসী স্কুল, মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করে। জানা যায়, বেগমগঞ্জ উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড ঘাটলা গ্রামের মুন্সী বাড়ীর প্রয়াত মেম্বার সুলতান আহম্মদের প্রতিবন্ধী ছেলে মনছুর আহম্মদ বাহারকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ফেনী মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এস.আই আবদুর রহমান গাজী জানান, ১ নম্বর আসামী গ্রেফতার হয়েছে। ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মনছুর আহম্মদ বাহারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির আহম্মদ বাবলু বাদী হয়ে ফেনী মডেল থানায় ২২ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই আবদুর রহমান গাজী ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাদী বাবলু জানান, আমার প্রতিবন্ধী ভাই পাঁচ গাছিয়া স্টার লাইন ফুড এন্ড প্রোডাক্টসে চাকরি করতেন। বাহার বার বার বলেছেন আমি চোর না তোমরা আমাকে মেরোনা। এরপরেও পাষন্ড ঘাতকরা বাহারকে পিটিয়ে হত্যা করে। বাহার দেড় বছর আগে বিবাহ করেছেন। তার স্ত্রী তিন মাসের অন্ত:সত্ত¡া। স্বামীকে হারিয়ে স্ত্রী পাগল প্রায়। তার মৃত্যু মেনে নিতে পারছেনা এলাকাবাসী। প্রশাসন ঘাতকদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করবেন এমনটাই আশা করি। ওসি মোহাম্মদ শামসুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িতদের বের করা হবে। উক্ত মানবন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির নব নির্বাচিত সদস্য ১৬ নং কাদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা ও নোয়াখালী জেলা কাজী সমিতির সভাপতি কাজী আবুল বাসার, ঘাটলা সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক খোরশেদ আলম, ঘাটলা উচ্চ বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক বেলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ০৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন (সুমন), বিশিষ্ট সমাজ সেবক মালোয়েশীয়া প্রবাসী তারেক, নোয়াখালী ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারী সাংবাধিক বদিউজ্জামান তুহিন, বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড মেম্বার বাহার উদ্দিন বাহার উপস্থিত ছিলেন নিহত বাহারের বড় ভাই সাবেক ৩ নং ওয়ার্ড মেম্বার জাফর আহম্মেদ, বর্তমান মেম্বার জাকের হোসেন, ঘাটলা সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক গভর্নিং বডির সদস্য হাজী জাফর উল্যাহ। ৪ নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ইউছুফ লিটন সহ এলাকাবাসী।