০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‌্যাব-১৩’র অভিযানে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩০১৯ বার পঠিত হয়েছে

আবুল হোসেন বাবলুঃ

র‍্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ জুলাই রাত সাড়ে তিনটার দিকে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন পূর্বপারপুগী গ্রামে এক চিহ্নিত মাদক কারবারির বাড়িতে অভিযান চালায়। এ সময় ফেনসিডিল, এসকাফ ও এমকেডিল উদ্ধারসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযানে মাদক কারবারির ঘর থেকে ১৮৩ বোতল ফেনসিডিল, ১৫৭ বোতল এসকাফ ও ১৩ বোতল এমকেডিলসহ সর্বমোট-৩৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার এবং স্বামী-স্ত্রী ২ জনকেই গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব। উক্ত অভিযানকালে মাদক বিক্রয়লব্ধ নগদ ২৩ হাজার ৭ শত টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা ঠাকুরগাঁও সদর থানাধীন পূর্বপারপুগী গ্রামের মৃত আবুল খায়ের এর ছেলে কোরবান আলী (৪১) এবং তার স্ত্রী মোছাঃ জেসমিন খাতুন (২৭)। প্রাথমিকভাবে জানা যায় যে, ধৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে ঠাকুরগাঁও সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছিলো।

উক্ত ঘটনায় র‌্যাব বাদী হয়ে ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

র‌্যাব-১৩’র অভিযানে মাদকসহ এক দম্পতিকে গ্রেফতার

Update Time : ০১:৫৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬