১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ও মোবাইল চুরির ঘটনায় তিন যুবক গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৭৪ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল চুরির ঘটনায় তিন চোরকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চুরি হওয়া মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

থানার সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে উপজেলার মনোহরপুর উত্তর ছায়েদ আলী বেপারি বাড়ির আব্দুল মালেক মিয়ার বসতঘরে ঢুকে চোরের দল একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে ব্রাহ্মণপাড়া থানার এসআই জাহাঙ্গীর আলম এবং এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। স্থানীয় জনগণের সহযোগিতায় কংশনগর এলাকা থেকে ওই তিন চোরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ দিপু ,সাব্বির হোসেন ,রাকিব মিয়া

অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

পুলিশ জানায়, আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এলাকায় চুরি-ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

প্রায় ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি সীমান্তে নজরদারি জোরদারে বাড়ছে ড্রোন ও সিসিটিভির ব্যবহার

ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ও মোবাইল চুরির ঘটনায় তিন যুবক গ্রেফতার

Update Time : ১০:৩৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫