০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩০৩৯ বার পঠিত হয়েছে

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টার

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শশীদল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নির্দেশে এসআই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে শশীদল ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শশীদল উত্তরপাড়া এলাকার কাজীমুদ্দিন সরকারের বাড়িতে জসিম উদ্দিনের বসত ঘরে মাদক মজুত রয়েছে।

পুলিশ জানায়, অভিযানের সময় দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করলে জসিম উদ্দিন পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত কৌশলে পালিয়ে যায়। পরে তার ঘরের স্টিলের আলমারি ও শোকেসের ড্রয়ার তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক আসামি জসিম উদ্দিন শশীদল উত্তরপাড়া এলাকার মো. আব্দুল ওয়াদুদের ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

সতর্কতাঃ এই ওয়েবসাইটে নিজস্ব সংবাদের পাশাপাশি বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে সূত্র উল্লেখপূর্বক সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত কোনো সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে অনুগ্রহ করে সংশ্লিষ্ট মূল সংবাদমাধ্যমের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। এ ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও, ভিডিও ও অন্যান্য কনটেন্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া ব্যবহার, অনুলিপি, পুনঃপ্রকাশ বা প্রচার করা কপিরাইট আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

Update Time : ০৭:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫