আবুল হোসেন বাবলুঃ
রংপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি'র অভিযানে ৩৫ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি'র এসআই সাহানুর আলম সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ডিবির একটি চৌকস টিম গঙ্গাচড়া মডেল থানার অন্তর্ভুক্ত ০৫ নং লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব ইচলী গ্রামে কাকিনা থেকে রংপুরগামী সড়কে নুর ইসলামের হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান চালায়।
এ সময় ডিবি'র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করে ডিবি পুলিশ। পরবর্তীতে তার
মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা বাজার করা ব্যাগের ভিতর রক্ষিত ৩৫ বোতল নেশা জাতিয় মাদকদ্রব্য এস্কাফ উদ্ধারপূর্বক মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক কারবারি লালমনিরহাট
জেলার পাটগ্রাম থানার অন্তর্ভুক্ত সরকারের হাট ধবল গুড়ি গ্রামের নুরুল হক এর ছেলে মিন্টু মিয়া (২৭)।
ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা নং-৩২, তারিখ- ২৫/০৭/২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১৪(খ)/৩৮/৪১।