
আবুল হোসেন বাবলুঃ
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশের অভিযানে ০২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ২ জন চোর গ্রেফতার।
আরপিএমপি'র মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ জুলাই) আরপিএমপি তাজহাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বৈরাগীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায়।এসময় ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ০২ জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন মকিমপুর গ্রামের নুরুল ইসলাম ও মোছাঃ মমতা বেগমের ছেলে মোঃ দুলাল (৪০) এবং একই গ্রামের দুলাল মিয়া ও মোছাঃ রাহেনা বেগমের ছেলে রাকিব মিয়া (২০)। উদ্ধারকৃত একটি YAMAHA R15-V3 (১৫৫ সিসি) মোটরসাইকেল নীল রঙের যার রেজিঃ নং- নীলফামারী-ল -১১ -৫৮১১ এবং অপর মোটরসাইকেল টি Pulsar NS-160 রেজিস্ট্রেশন বিহীন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ ও তৎপর। তিনি আরও বলেন, চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।