আবুল হোসেন বাবলুঃ
জাল টাকা দিয়ে বিকাশ প্রতারণার নতুন কৌশল। ১০০০ এবং ৫০০ টাকার জাল নোট দিয়ে কোমলমতি শিশু ও কিশোরদের ব্যবহার করা হচ্ছে। এতে সর্বস্ব হারাচ্ছে বিকাশ ব্যবসায়ী অথবা কোন সাধারণ দোকানদার। এমনই এক ঘটনা ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জে।
রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুলাই মধ্য রাতে পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ পৌরসভাধীন প্রজাপাড়া গ্রামে নাটোর সুইট মোড়ে আফরা মোবাইল এন্ড টেলিকম নামক দোকান থেকে ৭৫ হাজার টাকার জাল নোট সহ দুইজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে একজন শিশু।
গ্রেফতারকৃতরা রংপুর জেলার ওসমানপুর খিয়ারপাড়া (পীরগঞ্জ পৌরসভা) গ্রামের আজিজার রহমান @ আইজার এর ছেলে নুর আলম (৩৭) এবং একই থানাধীন ১৩নং রামনাথপুর ইউনিয়নের বড় রাজারামপুর (পশ্চিম পাড়া) গ্রামের আশরাফুল ইসলামের ছেলে আফতাব হোসেন @ আকাশ (১৬)।

এ সময় নুর আলম এর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৫০ টি জাল নোট এবং আইনের সহিত সংঘাতে জড়িত শিশু আফতাব হোসেন @ আকাশ এর কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১০০ টি জাল নোট সহ মোট ৭৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় ধারা- 25A The Special Powers Act, 1974। একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-১৪/২২৯, তারিখ-১৫/০৭/২০২৬ খ্রিঃ,