আবুল হোসেন বাবলুঃ
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন নুরপুর গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ওই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক কারবারি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার অন্তর্ভুক্ত নুরপুর গ্রামের ইমান আলীর ছেলে ইকবাল হোসেন (৪৩)।
র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে দিনাজপুর থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকে। ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।