আবুল হোসেন বাবলুঃ
এলিট ফোর্সেস স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩ সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় (২৭ সেপ্টেম্বর) রাতে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন ও ১.৯৬৮ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে।
এসআরবি-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর রাত পৌঁনে দশটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের ৬নং বেড়িবাঁধ সংলগ্ন মীরেরচর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বেড়িবাঁধের পাকা রাস্তার পাশের ঢালে লাকড়ির স্তুপের ভেতর পরিত্যক্ত অবস্থায় ২টি সাদা স্বচ্ছ পলিপ্যাকেটে সংরক্ষিত হলুদ রংয়ের ১.৯৬৮ কেজি বিস্ফোরক দ্রব্য, লাল রংয়ের একটি শপিং ব্যাগে লাল রংয়ের স্কচটেপ দ্বারা পেঁচানো অবস্থায় একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১৩। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিস্ফোরক দ্রব্য, গুলি ও বিদেশী পিস্তল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।