আবুল হোসেন বাবলুঃ
আরপিএমপি'র সকল থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামী ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীর বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত। ২৪ ঘন্টায় ১৯ জন আসামী গ্রেফতার।
আরপিএমপি'র মিডিয়া সেল থেকে ০৬ আগস্ট দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে মহানগরজুড়ে পরিচালিত টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ১৯ জন আসামীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ।

যথাক্রমে পরশুরাম থানার অভিযানে ০৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ পিস ফয়েল পেপারসহ মাদক মামলায় একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারি রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন দক্ষিণ চেংমারী গ্রামের আলমগীর হোসেন এর ছেলে শাহীনুর ইসলাম (২৪)।
গোয়েন্দা বিভাগ (ডিবি'র) পৃথক অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো রংপুর মহানগর কোতোয়ালী থানাধীন সবুজবাগ খলিফাপাড়া মহল্লার মৃত মতিয়ার রহমানের ছেলে মাদক কারবারি নুর ইসলাম (৫৫)। মাদক
সেবনের দায়ে গ্রেফতার রংপুর মহানগর কোতয়ালী থানাধীন নিউ জুম্মাপাড়া সুইপার কলোনীর মৃত পীর বকসের ছেলে রবিউল ইসলাম (৩৬)। পথরোধ, মারপিট, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি করার ঘটনায় গ্রেফতার ২ জন, যথাক্রমে বগুড়া জেলার শেরপুর থানাধীন বাগড়া কলোনীর শাহ কামাল এর ছেলে ফারুক আহমেদ সাকিব (২০) এবং রংপুর মহানগর হাজীরহাট থানাধীন রনচন্ডি গ্রামের মৃত নজরুল ইসলাম এর ছেলে রবিউল ইসলাম (৪২)।
তাজহাট থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে, যথাক্রমে গাঁজা সেবনের দায়ে মহানগরীর তাজহাট থানাধীন খোর্দ্দ তামপাট গ্রামের আব্দুল মজিদ (৪৫) এবং একই গ্রামের শফিকুল ইসলাম (৪২)। এছাড়াও নিয়মিত মামলায় গ্রেফতার তাজহাট থানাধীন আরাজী তামপাট এলাকার নেছার উদ্দিন (৫৫)। মোটরসাইকেল চুরির মামলায় গ্রেফতার পটুয়াখালী জেলার বড় শিবের চর এলাকার বাসিন্দা, অস্থায়ী ঠিকানা রংপুর মহানগর তাজহাট থানাধীন ধর্মদাশ মসজিদপাড়া গ্রামের মাসুদ (২৮) ও একই চুরির মামলায় একই গ্রামের সাব্বির (১৯)। এছাড়াও গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার হয়েছে, তাজহাট থানাধীন খোর্দ্দ তামপাট গ্রামের শফিকুল ইসলাম (৪২)। দেশীয় চোলাই মদ সেবনের দায়ে গ্রেফতার (নন- এফআইআর) পশ্চিম শেখপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৬৭) এবং একই অপরাধে ধর্মদাস মুসলিমপাড়া গ্রামের মিজানুর রহমান @ সুমন মিয়া (৩৭) এবং নন-এফআইআর প্রসিকিউশন মূলে গ্রেফতার হয়েছে রংপুর মহানগর তাজহাট থানাধীন ডিমলা কাকন গোটলা গ্রামের মৃত প্রমত চন্দ্র সরকার এর ছেলে শ্রী নিখিল চন্দ্র সরকার (৪০)।
হাজীরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে ১ পুড়িয়া গাঁজাসহ ১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন (২২) মহানগরীর হাজীরহাট থানাধীন উত্তর বিন্যাটারী গ্রামের শামছুল ইসলামের ছেলে।
মহানগর কোতয়ালী থানা পুলিশের পৃথক অভিযানে চুরি মামলার এজাহারনামীয় আসামী হিসেবে গ্রেফতার মহানগর কোতোয়ালী থানাধীন পীরজাবাদ মুন্সির মোড় এলাকার এনামুল হক এর ছেলে আশিক @ অনিক (২০), মাদক মামলায় কোতয়ালী থানার অন্তর্ভুক্ত আলমনগর মুসলিমপাড়া মহল্লার মৃত ইসহাক হোসেন এর মেয়ে সুইটি আক্তার পুতুল (৬০) ৪৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার।
নন-এফআইআর প্রসিকিউশন মূলে গ্রেফতার হয়েছে রংপুর জেলার কাউনিয়া থানাধীন পূর্ব সনাতন গ্রামের শহিদুল ইসলাম এর ছেলে মাইদুল ইসলাম (২৫), - সিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতার হয়েছে রংপুর মহানগর কোতয়ালী থানাধীন মহাদেবপুর মহল্লার ইদ্রিস আলীর ছেলে সজিব (২২)।
এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, অপরাধ প্রতিরোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।