আবুল হোসেন বাবলুঃ
র্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানে শনিবার ২২ আগস্ট রাতে র্যাব-১৩ রংপুর সদর কোম্পানী'র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন দইখাওয়া বাজার এলাকার বিদ্যাবাড়ি স্কুল এন্ড কলেজের মেইন গেটের সামনে দইখাওয়া থেকে বোর্ডের হাট বাজারগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ধৃত মাদক কারবারির দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১ হাজার ৯ শত পিস ইয়াবা উদ্ধার করেছে।
ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার অন্তর্ভুক্ত গোতামারী ইউপি'র আমঝোল গ্রামের পিতা সাইদার রহমান ও মাতা মৃত জরিনা বেগমের ছেলে সোহেল রানা (২১)। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ###