কুড়িগ্রামের রাজারহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার দ্বি-বার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে রাজারহাট উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে হাফেজ আব্দুল ওহেদকে সভাপতি, আলহাজ্ব মোজাম্মেল হক বাবলুকে সেক্রেটারি এবং হাফেজ হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরা নতুন কমিটির দায়িত্বশীলদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি দ্বীনের খেদমত ও জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন শেষে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের জন্য দোয়া করা হয়।