
জাহিদুর রহমান জেলা প্রতিনিধি নরসিংদী:
নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মনোরম পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। গতকাল (১৪ আগষ্ঠ) শুক্রবার এক উৎসবমুখর পরিবেশে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, "স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবং মানুষের বিনোদনের খোরাক জোগাতে এই মেলার আয়োজন প্রশংসনীয়। মেলায় আগত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ এবং সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল হক তানভীর,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ (মাষ্টার), বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন সুজন মামুন,নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া, বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ রবিন মোল্লা মোল্লা, মাসুদ মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির হোসেন ফরাজী,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বিশেষ অতিথির বক্তব্যে বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ মেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশি তৎপরতা জোরদার থাকবে বলে আশ্বাস দেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী এই মেলায় নান্দনিক সব কুটির শিল্পের স্টল স্থান পেয়েছে। গৃহস্থালি পণ্য থেকে শুরু করে পোশাক ও প্রসাধনীর বিশাল সমাহার রয়েছে মেলা প্রাঙ্গণে। এছাড়া শিশুদের বাড়তি বিনোদনের জন্য মেলায় রয়েছে রোমাঞ্চকর সার্কাস, নাগরদোলা ও চরকিসহ নানা রঙের রাইড। প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনের প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সার্বিক সহযোগিতা ছিলেন সেলিম মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ ।