তারিখঃ ০৫ সেপ্টেম্বর ২০২৫
মাও. রিয়াজুল ইসলাম রুহী, বিশেষ প্রতিনিধি কুড়িগ্রামঃ
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারির ৩নং তিলাই ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাখা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
কার্যালয় উদ্বোধনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী জননেতা আলহাজ্ব হারিসুল বারী রনি।
প্রার্থীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডা. গোলাম আজম, সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা এবং আলহাজ্ব শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখা। এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ওমর ফারুক, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখা এবং এস. এম. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ভুরুঙ্গামারী উপজেলা শাখা। আরও উপস্থিত ছিলেন ৩নং তিলাই ইউনিয়নের দায়িত্বশীলগণ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ইউনুস আলি, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলাই ইউনিয়ন শাখা।