মোঃআবু সাঈদ ইসলাম কচাকাটা, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির নেতা মো. সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী, মো. আনিছুর রহমান ব্যাপারী, মো. আব্দুল সালাম, কেদার ইউনিয়ন যুবদলের রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, ছাত্রদলের আতাউর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।