প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ৯:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৪:৪২ পি.এম
আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণে সাইফুল হাসানকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ HSC-৯৫ ব্যাচের ফুলেল শুভেচ্ছা

মোঃ শাহজাহান বাশার
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী বন্ধু মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে এক আন্তরিক পরিবেশে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন একই ব্যাচের সহপাঠী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘দৈনিক জনতার মতামত’-এর সম্পাদক ও প্রকাশক এবং ‘সময় এডিশন’-এর প্রকাশক ও ‘দৈনিক মানবাধিকার প্রতিদিন’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাহজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম, ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বুড়িচং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, তথ্যপ্রযুক্তির প্রসার এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
Copyright © 2026 Doinik Sarezamin. All rights reserved.